মেঘনা কোম্পানি কর্তৃক অনুসৃত অর্থায়নের লক্ষ্যটি আলোচনা কর
উত্তর: ঘউদ্দীপকে মেঘনা কোম্পানি অর্থায়নের সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অনুসরণ করে।কোনো কোম্পানির নিট বর্তমান মূল্য বা শেয়ারের বাজারমূল্য বৃদ্ধিকরণকেই সম্পদ সর্বাধিকরণ বলে। এটি কোম্পানির মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়। কারণ সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যের ক্ষেত্রে অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ এবং ঝুঁকি বিবেচনা করা হয়, যা মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না।উদ্দীপকে মেঘনা কোম্পানি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। কারণ কোম্পানিটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম যথাযথভাবে সম্পাদন করে। কোম্পানিটি প্রকল্পে বিনিয়োগের ক্ষেত্রে অর্থের সময়মূল্য বিবেচনা করে। ফলে কোম্পানির বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এক্ষেত্রে কোম্পানিটি সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যটি অনুসরণ করে। সম্পদ সর্বাধিকরণ লক্ষ্যে প্রকল্পের বিনিয়োগ হতে প্রত্যাশিত নগদ প্রবাহের সময় এবং এটার সময়মূল্যকে বিবেচনা করা হয়। ফলে প্রকৃত অর্থে নিট বর্তমান মূল্য বৃদ্ধি পাবে এমন ধরনের প্রকল্পে, বিনিয়োগ করে প্রতিষ্ঠান সম্পদ সর্বাধিকরণ করতে পারে। এছাড়া সামাজিক দায়বদ্ধতা পালনে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায় এবং বাজার সম্প্রসারিত হয় বিধায় নগদ প্রবাহ বৃদ্ধি পায় এবং ঝুঁকি হ্রাস পায়। যার ফলে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণ হয়। তাই বলা যায়, মেঘনা কোম্পানি কর্তৃক অনুসৃত লক্ষ্যটি হলো সম্পদ সর্বাধিকরণ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মেঘনা কোম্পানি কর্তৃক অনুসৃত অর্থায়নের লক্ষ্যটি আলোচনা কর
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর