উদ্দীপক অনুযায়ী জনাব সাজেদুলের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক? বিশ্লেষণ করো।
উত্তর: SDC ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার নির্ণয় : এখানে, বার্ষিক সুদের হার (i) = ১১.৭৫% বা, ০.১১৭৫ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ১২ প্রকৃত সুদের হার (EAR) = কত? আমরা জানি, প্রকৃত সুদের হার, (EAR) [গণিত] = (১.০০৯৭৯২)১২ – ১ × ১০০ = (১.১২৪০৪৩ – ১) × ১০০ = ০.১২৪০৪৩ = ১২.৪০% TBR ব্যাংকের প্রকৃত সুদের হার নির্ণয় : এখানে, বার্ষিক সুদের হার (i) = ১১.৯০% বা, ০.১১৯০ বছরে চক্রবৃদ্ধির সংখ্যা (m) = ২ প্রকৃত সুদের হার (EAR) = কত? আমরা জানি, প্রকৃত সুদের হার (EAR) [গণিত] = (১.০৫৯৫)২ – ১ × ১০০ = (১.১২২৫৪০ – ১) × ১০০ = ০.১২২৫৪০ = ১২.২৫% লক্ষণীয় যে, জনাব সাজেদুল তার বিনিয়োগ হতে ১২% আয় পেতে চাই। সেক্ষেত্রে SDC ও TBR ব্যাংকের মধ্যে যেকোনো ব্যাংকেই টাকা জমা রাখলে তার প্রত্যাশা পূরণ হবে। তবে SDC ব্যাংকের প্রকৃত সুদের হার ১২.৪০%, যা TBR ব্যাংকের প্রকৃত সুদের হার ১২.২৫% হতে বেশি হওয়ায় SDC ব্যাংকে টাকা জমা রাখা তার জন্য অধিক লাভজনক হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী জনাব সাজেদুলের কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক? বি…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর