কোন বন্ডটি অধিকতর লাভজনক বলে তুমি মনে করো? যৌক্তিকতা মূল্যায়ন করো।
উত্তর: B বন্ডের বর্তমান মূল্য নির্ণয় : এখানে, অভিহিত মূল্য (FV) = ১,০০০ টাকা মেয়াদপূর্তি মূল্য (MV) = ১,০০০ টাকা বাজারমূল্য (SV) = ৯০০ টাকা সুদের পরিমাণ (I) = ১,০০০ x ৫% = ৫০ টাকা মেয়াদকাল (n) = ১২ বছর প্রত্যাশিত আয়ের হার (Kd) = ৬% বা, ০.০৬ আমরা জানি, পরিশোধযোগ্য বন্ডের বর্তমান মূল্য, [গণিত] = (৫০ × ৮.৩৮৩৮৫)+ ৪৯৬.৯৬৯৪৮০ = ৪১৯.১৯২৫ + ৪৯৬.৯৬৯৪৮০ = ৯১৬.১৬ টাকা লক্ষণীয় যে, A বন্ডের বাজারমূল্য ১,১০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ১,১৭১.১৯ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগে লাভ হবে (১,১৭১,১৯ – ১,১০০) = ৭১.১৯ টাকা। অপরদিকে B বন্ডের বাজারমূল্য ৯০০ টাকা, যা উক্ত বন্ডের বর্তমান মূল্য ৯১৬.১৬ টাকা হতে কম। এ বন্ডে বিনিয়োগ করলে লাভ হবে (৯১৬.১৬ – ৯০০) = ১৬.১৬ টাকা। এমতাবস্থায় বলা যায় A বন্ডটি অধিকতর লাভজনক।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কোন বন্ডটি অধিকতর লাভজনক বলে তুমি মনে করো? যৌক্তিকতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর