“শাহীন বেভারেজের কার্যক্রমে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার প্রভাব প্রতিফলিত হলেও আলভী ফুডসের ক্ষেত্রে ততটা হয়নি।" তুমি কি এ উত্তির সাথে একমত? প্রয়োজনীয় যুক্তি দাও ।
উত্তর: শাহীন বেভারেজের কার্যক্রমে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার প্রভাব প্রতিফলিত হলেও আলতী ফুডসের ক্ষেত্রে ততটা হয়নি— উক্তিটির সাথে আমি একমত। সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত স্বার্থসংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ রক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বাধিকরণকে বোঝায়। এই পক্ষগুলো হলো- শেয়ারমালিক, ব্যবস্থাপক, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার, পাওনাদার ইত্যাদি। শাহীন বেভারেজ বাজারে খাদ্যদ্রব্য উৎপাদন ও সরবরাহ করে। প্রতিষ্ঠানের বেতন কাঠামো তুলনামূলক ভালো মানসম্পন্ন পণ্য উৎপাদন করায় পণ্যের মূল্য বেশি হলেও পণ্যের যথেষ্ট সুনাম রয়েছে। প্রতিষ্ঠানটি নিট মুনাফার ১% দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে প্রদান করে। উদ্দীপকে শাহীন বেভারেজ শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদানের মাধ্যমে তাদের স্বার্থ রক্ষা করছে। তাছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক কাজ যেমন: শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সমাজের ও জনগণের স্বার্থ রক্ষা করছে। পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদনের ফলে প্রতিষ্ঠানের সাধারণ ক্রেতা- গোষ্ঠীর স্বার্থ রক্ষাও সম্ভব হচ্ছে। এসব কাজ প্রতিষ্ঠানটির সামাজিক দায়িত্ব পালনের প্রতিচ্ছবি। অন্যদিকে, আলভী ফুডস কর্মচারীদের বেতন কম দেয়। ফলে প্রতিষ্ঠানটি কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়। তাই বলা যায়, শাহীন বেভারেজের অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা প্রতিফলিত হলেও আলভী ফুডসের ক্ষেত্রে ততটা হয়নি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
“শাহীন বেভারেজের কার্যক্রমে অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার প্রভাব প…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর