সোনালী লি.-এর ব্যবসায়িক কার্যক্রমে কোন মূল্যবোধের অবক্ষয় হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: শ্রমিকদের ন্যায্য মজুরি না দেওয়ার মাধ্যমে সোনালী লি.-এর কার্যক্রমে ব্যবসায়িক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। ব্যবসায় প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি উচিত, কোনটি অনুচিত-এ সংক্রান্ত বোধই হলো ব্যবসায়িক মূল্যবোধ। ব্যবসায়িক মূল্যবোধ অর্জনে একটি প্রতিষ্ঠান ব্যর্থ হলে জনগণের আস্থা অর্জনেও প্রতিষ্ঠানটি ব্যর্থ হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ হয় এবং সমাজে ভাবমূর্তি হ্রাস পায়। বর্তমানে তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে ভালো করতে হলে অবশ্যই ব্যবসায়িক, মূল্যবোধে সচেতন হতে হবে। উদ্দীপকে সোনালী লি. ও রূপালী লি. একই ধরনের ব্যবসায়ে নিয়োজিত। সোনালী লি. ব্যবসায় পরিচালনা খরচ হ্রাস করার উদ্দেশ্যে শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুবিধা কম দেয়। এখানে প্রতিষ্ঠানটি তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছে। এটি সম্পূর্ণ অনুচিত একটি কাজ এবং ব্যবসায়ের মূল্যবোধ বহির্ভূত। তাই বলা যায়, শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য সুবিধা না দেওয়ার মাধ্যমে সোনালী লি.-এর কার্যক্রম ব্যবসায়িক মূল্যবোধের লঙ্ঘন করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সোনালী লি.-এর ব্যবসায়িক কার্যক্রমে কোন মূল্যবোধের অবক্ষয় হয়েছে? ব্য…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর