উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের তারল্য বনাম মুনাফা নীতির ব্যত্যয় ঘটেছে। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পর্যাপ্ত বা কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। প্রয়োজনের তুলনায় বেশি নগদ অর্থ সংরক্ষণ করলে মুনাফার পরিমাণ কমে যায়। আবার, প্রয়োজনের তুলনায় কম নগদ অর্থ সংরক্ষণ করলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যার সৃষ্টি হয়। উদ্দীপকে জনাব সাজু তার ব্যবসায়ের উন্নয়নের জন্য বন্ধুদের সাথে পরামর্শ করেন। তার বন্ধু জনাব আরমান তার ব্যবসায়ে স্থায়ী সম্পদের অপর্যাপ্ততার এবং কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত না হওয়ার কথা বলেন। তাই তিনি ১৫ বছর মেয়াদি স্থায়ী সম্পদ ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন। ফলে এক মাস পর ব্যবসায়ে নগদ টাকার ঘাটতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তারল্য ও মুনাফার নীতি অনুযায়ী নগদ অর্থ ও মুনাফার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। জনাব সাজু ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হন। তিনি প্রয়োজনীয় নগদ অর্থ সংরক্ষণ না করেই অতিরিক্ত পরিমাণ নগদ স্থায়ী সম্পদে বিনিয়োগ করেন। ফলে প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ মেটাতে নগদ অর্থের ঘাটতি সৃষ্টি হয়েছে। কিন্তু তারল্য ও মুনাফা নীতি অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থ সংরক্ষণ করে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করলে এ সমস্যার সৃষ্টি হতো না। তাই বলা যায়, উদ্দীপকে তারল্য ও মুনাফা নীতির ব্যত্যয় ঘটেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নের কোন নীতির ব্যত্যয় ঘটেছে? তোমার মতামত দাও।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর