উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির ইঙ্গিত দেওয়া হয়েছে। মূলধন বাজেটিং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া। এর মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক দীর্ঘমেয়াদি সম্পদ ক্রয় করেন। এক্ষেত্রে বিনিয়োগের আয়ুষ্কাল, নগদ প্রবাহ, প্রত্যাশিত আয় ইত্যাদি বিবেচনা করা হয়। প্রতিষ্ঠানের জন্য নতুন মেশিন বা স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসায় সম্প্রসারণ ইত্যাদি এ সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। উদ্দীপকে জনাব সাজু সোনালী এন্টারপ্রাইজের মালিক। তার বন্ধুর পরামর্শে তিনি তার ব্যবসায়ে স্থায়ী সম্পদ বৃদ্ধি করেন। এজন্য তিনি ১৫ বছর মেয়াদি একটি প্রকল্পে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন। এখানে জনাব সাজুর স্থায়ী সম্পদ ক্রয় দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত। এ বিনিয়োগ হতে তিনি ১৫ বছর বিভিন্ন সুবিধা পাবেন। আর দীর্ঘমেযাদি বিনিয়োগ সিদ্ধান্তের মূলেই রয়েছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত। তাই বলা যায়, উদ্দীপকে অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির ইঙ্গিত দেওয়া হয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অর্থায়নের কোন কার্যাবলির ইঙ্গিত দেওয়া হয়েছে। ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর