মূলধন রেশনিং বা বরাদ্দকরণ কীভাবে করা হয়?
উত্তর: প্রকল্পের লাভজনকতা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে মূলধনের বরাদ্দকে মূলধন রেশনিং বা বরাদ্দকরণ বলে। কোনো প্রতিষ্ঠানের তহবিল সীমিত অথবা পর্যাপ্ত থাকে যা লাভজনক প্রকল্পে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট তহবিল বরাদ্দ হয়। মূলধন নিয়ন্ত্রনের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য ও মুনাফার্জন কৌশলকে অগ্রাধিকার দেওয়া হয়। মূলধন নিয়ন্ত্রণের মাধ্যমে একাধিক লাভজনক প্রকল্পে নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হলে ঝুকির পরিমাণ কম থাকে। যখন মূলধনের যোগান কম থাকে কিন্তু একাধিক লাভজনক প্রকল্প হাতে নেওয়া হয় তখন বিনিয়োগকারী কেবল সর্বাধিক লাভজনক প্রকল্পে মূলধন ব্যবহার করে থাকে। অর্থাৎ স্বল্প মূলধনের সাহায্যে সর্বাধিক লাভজনক প্রকল্প বেছে নেওয়ার প্রক্রিয়াকে মূলধন রেশনিং বলে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মূলধন রেশনিং বা বরাদ্দকরণ কীভাবে করা হয়?
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর