উদ্দীপকের আলোকে জনাব ইব্রাহিমের ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি বলা যাবে কি? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে জনাব ইব্রাহিমের ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি বলা যাবে না।প্রত্যেক বছর নগদ প্রবাহের পরিমাণ সমান হলে তাকে বার্ষিক বৃত্তি বলে। অপরদিকে, প্রত্যেক বছর নগদ প্রবাহের পরিমাণ অসমান হলে তাকে মিশ্র নগদ প্রবাহ বলে। উদ্দীপকে জনাব ইব্রাহিম উচ্চতর ডিগ্রি অর্জন করতে ইচ্ছুক। তাই তিনি প্রতিবছরের শুরুতে আগামী ৩ বছর যথাক্রমে ৪৫,০০০ টাকা; ৫০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা জমানোর চিন্তা করছেন। প্রত্যেক বছর অর্থের পরিমাণ সমান না হওয়ায় ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি বলা যাবে না। বার্ষিক বৃত্তির প্রধান দুটি শর্ত হলো- বার্ষিক বৃত্তি হতে হলে একাধিকবার অর্থ প্রবাহের মধ্যবর্তী সময় এবং অর্থ প্রবাহের পরিমাণ সমান হতে হবে। জনাব ইব্রাহিম তিন বছর যাবৎ প্রত্যেক বছর যে অর্থ জমানোর সিদ্ধান্ত নিলেন সেক্ষেত্রে অর্থ প্রবাহের পরিমাণ সমান নয়, অর্থাৎ অসমান। অসমপরিমাণ নগদ প্রবাহের ধারাকে মিশ্র নগদ প্রবাহ বলা হয়। তাই বলা যায়, জনাব ইব্রাহিমের ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি বলা যাবে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনাব ইব্রাহিমের ব্যাংকে জমা প্রদানকে বার্ষিক বৃত্তি…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর