অর্থায়নের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কেন গুরুত্বপূর্ণ?
উত্তর: অর্থায়নে সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত বিভিন্ন পক্ষের স্বার্থরক্ষা করে প্রতিষ্ঠানের সম্পদ সর্বোচ্চকরণকে বোঝায়। সামাজিক দায়বদ্ধতার কাজগুলো সম্পাদন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করে। শেয়ারমালিকদের আত্মবিশ্বাস রক্ষায় সহায়তা করে এবং প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকল পক্ষের (যেমন: শেয়ার মালিক, ভোক্তা, কর্মকর্তা-কর্মচারী, সরকার ইত্যাদি) আনুগত্য ও শ্রদ্ধা অর্জন করা যায়। এসব সুবিধার কারণে প্রতিষ্ঠানের শেয়ার মূল্যের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। ফার্মের মালিকদের সম্পদ সর্বাধিকরণ উদ্দেশ্য অর্জনের জন্য সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নের ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কেন গুরুত্বপূর্ণ?
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর