উদ্দীপকে উল্লিখিত লিয়ানার প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত লিয়ানার প্রতিষ্ঠানটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত। অব্যবসায়ী প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহ ও এর সুষ্ঠু ব্যবহার করাই অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। এ অর্থায়ন মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় না। এ অর্থায়ন বিভিন্ন কল্যাণমূলক কাজের জন্য পরিচালিত হয়। শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি অব্যবসায়ী প্রতিষ্ঠানে এ অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করা হয়। উদ্দীপকে লিয়ানার প্রতিষ্ঠান মানব কল্যাণের উদ্দেশ্যে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষদের সেবা প্রদান করে। এটি প্রয়োজনীয় তহবিল দেশি-বিদেশি বিভিন্ন দাতার কাছ থেকে সংগ্রহ করে। সমাজের দরিদ্র জনগোষ্ঠীর সেবায় কাজ করে অব্যবসায়ী প্রতিষ্ঠান। যাদের তহবিলের মূল উৎস অনুদান এবং সংগৃহীত তহবিল জনকল্যাণে ব্যয় করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের লিয়ানার প্রতিষ্ঠানটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের সাথে যুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত লিয়ানার প্রতিষ্ঠানটি কোন ধরনের অর্থায়ন প্রক্রিয়ার…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর