"লিমনের প্রতিষ্ঠানটি অর্থায়নের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে"- তুমি কি একমত? অর্থায়নের যথোপযুক্ত নীতিমালার আলোকে মতামত দাও।
উত্তর: লিমনের প্রতিষ্ঠানটি অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি অনুসরণ করে পরিচালিত হচ্ছে। পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি বলতে বিনিয়োগযোগ্য সব অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এর ফলে কোনো একটি প্রকল্পে ক্ষতি হলেও অন্যগুলো থেকে অর্জিত মুনাফা দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়। অর্থাৎ, এর মাধ্যমে বিনিয়োগের সার্বিক ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে লিমনের প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি নির্মাণ শিল্প, কাগজ শিল্প ও তৈরি পোশাক শিল্পে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে। এভাবে প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পোর্টফোলিও নীতি অনুযায়ী একটি খাতের পরিবর্তে একাধিক খাতে অর্থ- বিনিয়োগ করা হয়। এতে একটি খাতের ক্ষতি হলেও অন্যান্য খাতের তেমন প্রভাব পড়ে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
"লিমনের প্রতিষ্ঠানটি অর্থায়নের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে"-…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর