উদ্দীপকে উল্লিখিত মিসেস পারুলের বন্ডটি কোন ধরনের বন্ড? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিসেস পারুলের বন্ডটি হলো কুপন বন্ড। এ বন্ডের বিপরীতে নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পরপর কুপন প্রদান করা হয়। এছাড়া এ ধরনের বন্ড অধিহারে, সমহারে বা অবহারে বিক্রয় করা হয়। পাশাপাশি বন্ড বিক্রয় করে মূলধনী লাভ ছাড়াও কুপন সুদ পাওয়া যায়। উদ্দীপকে মিসেস পারুল ১০,০০০ টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি বন্ড ক্রয়ের সিদ্ধান্ত নিলেন। এ বন্ডের বিপরীতে তিনি ১২% হারে বার্ষিক কুপন সুদ পাবেন। এছাড়াও বন্ডটি বাজারে অভিহিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বা অধিহারে বিক্রয় হচ্ছে। সাধারণত কুপন বন্ডের বিপরীতে বন্ড ইস্যুকারী কোম্পানি নির্দিষ্ট হারে কুপন সুদ প্রদান করে থাকে। বাজারে চাহিদা বেশি থাকলে কুপন বন্ড অধিহারে বিক্রয় করা হয়। তাই বলা যায়, উদ্দীপকের মিসেস পারুল কুপন বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিলেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিসেস পারুলের বন্ডটি কোন ধরনের বন্ড? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর