পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: XYZ কোম্পানির পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তকে বোঝায়। ব্যবসায় সম্প্রসারণ, নতুন বিনিয়োগ সিদ্ধান্ত, প্রকল্প সম্প্রসারণ, সম্পত্তি প্রতিস্থাপন, যন্ত্রপাতি আধুনিকীকরণ ইত্যাদি মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপক প্রকল্পের আয়ুষ্কাল, নগদ প্রবাহ, ঝুঁকি, প্রত্যাশিত আয়ের হার ইত্যাদি বিবেচনা করে। উদ্দীপকে XYZ কোম্পানি লি. একটি চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি তুরাগ নদীর তীরে অবস্থিত। মাটি, পানি ও বায়ুর বিশুদ্ধতা রক্ষার্থে প্রতিষ্ঠানটি একটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রটি ক্রয় করার জন্য ৫ কোটি টাকার প্রয়োজন এবং এর আয়ুষ্কাল ১৫ বছর। অর্থাৎ, প্রকল্পটিতে একটি বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হবে এবং এটি একটি দীর্ঘমেয়াদি প্রকল্প। তাই বলা যায়, প্রতিষ্ঠানটির পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের মূলধন বাজেটিং কার্যাবলির অন্তর্ভুক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর