উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত XYZ কোম্পানি লি.-এর কার্যক্রম অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত। সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থরক্ষার দায়িত্বকে বোঝায়। প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী, দেনাদার, পাওনাদার ছাড়াও সরকার, সমাজের লোকজন সকলেই এই সংশ্লিষ্ট পক্ষের অন্তর্গত। উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বর্জ্য ও দূষিত পানি নদীতে পড়ায় পানি, বায়ু ও মাটি দূষিত হয়ে পরিবেশের ক্ষতি করছে। পরিবেশ রক্ষার জন্য প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ পানি পরিশোধন যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নেয়। তাছাড়া প্রতিষ্ঠানটি প্রতি বছর মেধাধী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকে। উদ্দীপকে কোম্পানিটি পানি পরিশোধন যন্ত্র ক্রয় করে পরিবেশ রক্ষার মাধ্যমে দেশের জনগণের স্বার্থরক্ষায় ভূমিকা পালন করছে। একইভাবে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে সমাজে শিক্ষাব্যবস্থা উন্নত রাখছে। সমাজে কর্মসংস্থান সৃষ্টি করে সমাজের বেকারত্ব ও দরিদ্রতা দূর করছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি একই সাথে সমাজ, পরিবেশ ও জাতীয় স্বার্থ রক্ষা করছে। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতার সাথে সম্পৃক্ত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে XYZ কোম্পানি লি.-এর বিনিয়োগ সিদ্ধান্তটি অর্থায়নের কোন ধারণ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর