উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি অনুসরণ করেছে। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠান একাধিক ব্যবসায় খাতে অর্থ বিনিয়োগ করে। কোনো খাতে ক্ষতি হলে তা অন্য খাতের মুনাফার সাথে সমন্বয় করা যায়। ফলে বিনিয়োগের সার্বিক ঝুঁকি বণ্টিত হয়। এ নীতির মূল উদ্দেশ্যে ঝুঁকি হ্রাস করা। উদ্দীপকে ABC কোম্পানি বাংলাদেশের একটি সুপ্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। কোম্পানিটি ভোগ্যপণ্য ও ঔষধের ব্যবসায় প্রসার করেছে। এখানে ABC কোম্পানি একাধিক খাতে বিনিয়োগ করে পোর্টফোলিও গঠন করেছে। ভোগ্যপণ্য ও ঔষধ উভয় খাতের মুনাফা বা ক্ষতি একে অপরের সাথে সমন্বয় করা যাবে। সর্বোপরি প্রতিষ্ঠানের ঝুঁকিও বণ্টিত হয়েছে। তাই বলা যায়, ABC কোম্পানি বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি অনুসরণ করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে অর্থায়নের কোন নীতিট…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর