ABC কোম্পানি তার ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে পেরেছে তার যথার্থতা বিশ্লেষণ করো।
উত্তর: ABC কোম্পানি তার ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করেছে, যা যথার্থ। অর্থায়নের দীর্ঘমেয়াদি বা মূল লক্ষ্য হলো সম্পদ সর্বাধিকরণ। শেয়ারের বর্তমান বাজার মূল্য বা প্রতিষ্ঠানের নিট বর্তমান মূল্য বৃদ্ধির মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ করা হয়। প্রতিষ্ঠানের মালিকদের সম্পদ শেয়ারের বর্তমান বাজার মূল্য দ্বারা পরিমাপ করা হয়। উদ্দীপকে বাংলাদেশের সুপ্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান হলো ABC কোম্পানি। কোম্পানিটি একই সাথে ঔষধ ও ভোগ্যপণ্যের ব্যবসায় প্রসার করছে। প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত মুনাফাও অর্জন করতে পেরেছে। ফলে শেয়ার বাজারে এই কোম্পানিটির শেয়ারের মূল্যও প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। কোনো প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধির মাধ্যমেই সম্পদ সর্বাধিকরণ হয়। ABC কোম্পানি তাদের ব্যবসায়িক প্রসারের মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করছে। শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি পাওয়া ও প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের নিট সম্পদের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। আর শেয়ারহোল্ডারদের সম্পদ বৃদ্ধিই প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করা। তাই বলা যায়, উদ্দীপকের ABC কোম্পানি তার ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করতে' পেরেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ABC কোম্পানি তার ব্যবসায়ের অর্থায়নের ক্ষেত্রে যে লক্ষ্য অর্জন করতে …
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর