অর্থায়নের কোন নীতি অনুসরণের কারণে 'নাইস ভোজনালয়'-এর অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়? ব্যাখ্যা করো।
উত্তর: অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি অনুসরণের কারণে 'নাইস ভোজনালয়'-এর অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়। এ নীতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠান পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করে। প্রয়োজনের তুলনায় কম নগদ অর্থ সংরক্ষণ করলে দৈনন্দিন ব্যয় মেটাতে সমস্যা হয়। আবার, অতিরিক্ত নগদ অর্থ সংরক্ষণ করলে মুনাফার পরিমাণ হ্রাস পায়। উদ্দীপকে 'নাইস ভোজনালয়' হোটেল ব্যবসায়ের সাথে যুক্ত। তারা প্রথমে শুধু দুপুরের খাবার বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মচারীদের বেতন পরিশোধের জন্য অতিরিক্ত অর্থ সংরক্ষণ করায় প্রতিষ্ঠানটির অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়। এখানে 'নাইস ভোজনালয়' দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থ সংরক্ষণ করে। কিন্তু অতিরিক্ত অর্থ সংরক্ষণ করায় বিনিয়োগ ও মুনাফার পরিমাণ হ্রাস পায়। ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে তার আর্থিক সচ্ছলতা হারায়। এর মূল কারণ তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয় করতে - না পারা। তাই বলা যায়, উদ্দীপকের 'নাইস ভোজনালয়' তারল্য ও মুনাফা নীতি ভুলভাবে অনুসরণ করায় তাদের অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নের কোন নীতি অনুসরণের কারণে 'নাইস ভোজনালয়'-এর অসচ্ছলতার ঝুঁক…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর