'নাইস ভোজনালয়'-এর গৃহীত পদক্ষেপ কি তাদের অসচ্ছলতার ঝুঁকি হ্রাস করবে? বিশ্লেষণ করো।
উত্তর: 'নাইস ভোজনালয়'-এর গৃহীত পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি তাদের অসচ্ছলতার ঝুঁকি হ্রাস করবে। এ নীতি অনুযায়ী প্রতিষ্ঠান একাধিক খাতে অর্থ বিনিয়োগ করে। ফলে বিনিয়োগের সার্বিক ঝুঁকি একাধিক খাতে বণ্টিত হয়। এ নীতির মূল উদ্দেশ্য বিনিয়োগের ঝুঁকি হ্রাস করা। আর বিনিয়োগ বৈচিত্র্যপূর্ণ হলে মুনাফা অর্জনের সম্ভাবনাও বৃদ্ধি পায়। উদ্দীপকে 'নাইস ভোজনালয়' শুধু দুপুরের খাবার ও বিভিন্ন প্রতিষ্ঠানে খাবার সরবরাহের সিদ্ধান্ত নেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মচারীদের বেতন বাড়ায় প্রতিষ্ঠানটির অসচ্ছলতার ঝুঁকি বৃদ্ধি পায়। পরবর্তীতে তাদের বিনিয়োগ বৃদ্ধি করে ভোক্তাদের চাহিদা অনুযায়ী রাতের খাবার, বিভিন্ন প্রকার মিস্টান্ন, কেক, পানীয়, আইসক্রিম ইত্যাদি তৈরি ও বিক্রয়ে সচেষ্ট হয়। একাধিক প্রকল্পে বিনিয়োগের ফলে বিনিয়োগের সার্বিক ঝুঁকি হ্রাস পায়। 'নাইস ভোজনালয়' কোনো কারণে একটি পণ্যের দ্বারা মুনাফা না করতে পারলে তা অন্য পণ্যের মুনাফা দ্বারা পুষিয়ে নিতে পারবে। মুনাফার আগমন প্রতিনিয়ত হলে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল হবে। আবার, নগদ অর্থ কম সংরক্ষণ করে বিনিয়োগ বৃদ্ধি করায় অলস নগদ অর্থ থাকবে না। সর্বোপরি প্রতিষ্ঠানটির আর্থিক অসচ্ছলতার ঝুঁকি হ্রাস পাবে। তাই বলা যায়, উদ্দীপকের 'নাইস ভোজনালয়'-এর গৃহীত পোর্টফোলিও বৈচিত্রায়ণের নীতি তাদের অসচ্ছলতার ঝুঁকি হ্রাস করবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
'নাইস ভোজনালয়'-এর গৃহীত পদক্ষেপ কি তাদের অসচ্ছলতার ঝুঁকি হ্রাস করবে…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর