উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে? অর্থায়নের লক্ষ্যের ভিত্তিতে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুইটি কোম্পানির মধ্যে 'আস্থা' কোম্পানিটি দীর্ঘমেয়াদে টিকে থাকবে। সম্পদের সর্বাধিকরণ বলতে শেয়ার মূল্য বাড়ার মাধ্যমে শেয়ারহোল্ডারদের সম্পদ বাড়ানোকে বোঝায়। শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ প্রতিষ্ঠানের একটি উল্লেখযোগ্য লক্ষ্য। শেয়ারের বর্তমান বাজারমূল্য দ্বারা ফার্মের মালিকদের সম্পদ পরিমাপ করা হয়। 'উদ্দীপকে 'আশা' ও 'আস্থা' কোম্পানির শেয়ারের লিখিত মূল্য ১৫ টাকা। 'আস্থা' কোম্পানির শেয়ারের বাজার মূল্য ২০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা। তবে শেয়ারপ্রতি আয় একই রয়েছে ৫ টাকা। আস্থা কোম্পানি শেয়ারের মূল্য বাড়ার মাধ্যমে সম্পদ সর্বাধিকরণ লক্ষ্য অর্জন করেছে। ব্যবসায়ের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে ব্যবসায়ীরা মুনাফা সর্বোচ্চকরণকে বিবেচনা না করে সম্পদ সর্বাধিকরণকে প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করে। কেননা সম্পদ সর্বাধিকরণ, লক্ষ্যটি অর্থায়নের তিনটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থের সময়মূল্য, নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা করে। অন্যদিকে, মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যটি এই তিনটি বিষয়কে বিবেচনা করে না। তাই মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যের তুলনায় সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যটি প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে সুবিধা দেয়। উদ্দীপকের 'আস্থা' কোম্পানি সম্পদ সর্বাধিকরণকে প্রাধান্য দিলেও 'আশা' কোম্পানি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্য অনুসরণ করে। তাই বলা যায়, 'আস্থা' কোম্পানিই দীর্ঘমেয়াদে টিকে থাকবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কোম্পানি দুটির মধ্যে কোন কোম্পানিটি দীর্ঘমেয়াদে ট…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর