উদ্দীপক অনুযায়ী 'আশা' কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অনুসরণ করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে আশা কোম্পানি অর্থায়নের মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যটি অনুসরণ করেছে। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোকে মুনাফা সর্বোচ্চকরণ বলা হয়। এই লক্ষ্য অনুযায়ী প্রতিষ্ঠানের মুনাফা বাড়ার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়। এক্ষেত্রে শেয়ারপ্রতি আয়ের মাধ্যমে মুনাফা পরিমাপ করা হয়। উদ্দীপকে 'আশা' ও 'আস্থা' দুইটি কোম্পানি। উভয় কোম্পানির শেয়ারের লিখিত মূল্য ১৫ টাকা। আশা কোম্পানির শেয়ারের বাজারমূল্য ১ম বছর ও ২য় বছর একই পরিমাণে রয়েছে। তবে ১ম বছরের শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা। ২য় বছর এই আয় বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা। এক্ষেত্রে ১ বছরের ব্যবধানে আয় বেড়েছে (৭ - ৫) = ২ টাকা। প্রতিষ্ঠানে নিট মুনাফার পরিমাণ বেড়েছে বিধায় শেয়ার প্রতি আয়ের হারও বেড়েছে। আর শেয়ারপ্রতি আয় বৃদ্ধি মুনাফা সর্বাধিকরণের নির্দেশক। তাই বলা যায়, 'আশা' কোম্পানি মুনাফা সর্বোচ্চকরণ লক্ষ্যটি পালন করেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপক অনুযায়ী 'আশা' কোম্পানি অর্থায়নের কোন লক্ষ্যটি অনুসরণ করেছে?…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর