কখন বন্ডের বাজার মূল্য ও লিখিত মূল্য সমান হয়? ব্যাখ্যা করো।
উত্তর: যখন বন্ডের কুপন হার ও প্রত্যাশিত আয়ের হার সমান হয়, তখন বন্ডের অন্তর্নিহিত মূল্য তথা বাজারমূল্য এবং অভিহিত মূল্য সমান হয়। বন্ডের বাজারমূল্য নির্ধারণে কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার গুরুত্বপূর্ণ নির্ধারক। প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কুপন সুদের হার বেশি হলে বন্ডটির বাজারমূল্য অভিহিত মূল্য অপেক্ষা বেশি হয়। আবার, প্রত্যাশিত আয়ের হারের চেয়ে কুপন সুদের হার কম হলে বন্ডটির বাজারমূল্য অভিহিত মূল্যের চেয়ে কম হয়। অন্যদিকে, শুধু কুপন সুদের হার ও প্রত্যাশিত আয়ের হার একই হলে বাজারমূল্য ও অভিহিত মূল্য একই হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
কখন বন্ডের বাজার মূল্য ও লিখিত মূল্য সমান হয়? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর