পরিবারের পক্ষ থেকে প্রদত্ত প্রস্তাবসমূহের মধ্যে মিস স্বর্ণা কোনটি গ্রহণ করবেন? বিশ্লেষণ করো।
উত্তর: প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় : এখানে, বার্ষিক বৃত্তির পরিমাণ (A) = ২,৬০০ টাকা মেয়াদকাল (n) = ৫ বছর সুযোগ ব্যয় (i) = ৮% বা, ০.০৮ আমরা জানি, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য [গণিত] = ২,৬০০ × ৩.৯৯২৭১৩ = ১০,৩৮১.০৫ টাকা দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য নির্ণয় : এখানে, FV₁ = ৩,০০০ টাকা; FV₂ = ২,৮০০ টাকা; FV3 = ২,৫০০ টাকা; FV4 = ২,৩০০ টাকা এবং FV5 = ২,০০০ টাকা সুযোগ ব্যয় (i) = ৮% বা, ০.০৮ আমরা জানি, অসমপরিমাণ নগদ প্রবাহের ক্ষেত্রে, বর্তমান মূল্য [গণিত] = ২,৭৭৭.৭৮ + ২,৪০০.৫৫ + ১,৯৮৪.৫৮ + ১,৬৯০.৫৭ +১,৩৬১.১৭ = ১০,২১৪.৬৫ টাকা তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য ১০,০০০ টাকা (দেওয়া আছে) লক্ষণীয় যে, প্রথম প্রস্তাবের বর্তমান মূল্য যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় প্রস্তাবের বর্তমান মূল্য থেকে বেশি। এমতাবস্থায় বলা যায়, মিস স্বর্ণা প্রথম প্রস্তাবটি গ্রহণ করবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পরিবারের পক্ষ থেকে প্রদত্ত প্রস্তাবসমূহের মধ্যে মিস স্বর্ণা কোনটি গ…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর