উদ্দীপক
চন্দ্র; সূর্য ও তারা একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২৩ সালের ১ জানুয়ারি তাদের মূলধন যথাক্রমে ৫,০০,০০০ টাকা; ৩,০০,০০০ টাকা এবং ২,৫০,০০০ টাকা ছিল। মূলধন ও উত্তোলনের ওপর ৫% হারে সুদ ধার্য করতে হবে। সূর্য তার সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেতন পাবে। ২০২৩ সালের ১ জুলাই চন্দ্র ব্যবসায়ে ৯০,০০০ টাকা ঋণস্বরূপ আনয়ন করেন। অংশীদারগণ প্রত্যেকে কারবার হতে প্রতি মাসের শুরুতে ২,৫০০ টাকা করে উত্তোলন করেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নিট লাভ ২,৮০,০০০ টাকা ছিল।