উদ্দীপক
হাসেম, তারেক ও মিজান একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তাদের মুনাফা বণ্টন অনুপাত যথাক্রমে ৩: ২: ১। ২০২২ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন, বেতন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৭১,০০০ টাকা, ৫৪,০০০ টাকা এবং ৪৩,০০০ টাকা। পরবর্তীকালে দেখা যায় যে, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ বিবেচনা না করে মুনাফা বণ্টন করা হয়। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৫,০০০ টাকা, ৪,০০০ টাকা এবং ৩,০০০ টাকা। মিজান মাসে ৫০০ টাকা বেতন পায়। মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে এবং বেতন সমন্বয়ের পর কারবারের মুনাফা ছিল ৪৮,০০০ টাকা। তারেক মাসে ৫০০ টাকা বেতন পায়।