শেয়ার আবেদনের টাকা ১৯০ দিনের মধ্যে ফেরত না দিলে কত% হারে সুদ দিতে হয়?
ক. ৬%
খ. ৭%
গ. ৮%
ঘ. ৫%
উত্তর: ৫%
ব্যাখ্যা: বিবরণপত্র প্রচারের ১৮০ দিনের মধ্যে অথবা বিবরণপত্রে নির্দিষ্ট চাঁদা তালিকাবদ্ধ হওয়ার তারিখের পর ৪০ দিন, যেটি পূর্বে হয় এর মধ্যে ন্যূনতম মূলধন সংগ্রহে কোম্পানি ব্যর্থ হলে শেয়ারের আবেদন বাবদ প্রাপ্ত অর্থ আবেদনকারীদের ফেরত দিতে হয়। পরিচালকগণ পরবর্তী ১০ দিনের মধ্যে তা ফেরতদানে ব্যর্থ হলে পরবর্তী দিনগুলোর জন্য ব্যক্তিগতভাবে ও যৌথভাবে দায়বন্ধ হয় এবং ব্যাংক হারের উর্ধ্বে শতকরা ৫% হারে সুদসহ আবেদনকারীর অর্থ ফেরত দিতে বাধ্য থাকে। সুতরাং, সঠিক উত্তর ৫%।
HSC Accounting 2nd Paper Chapter 4: যৌথ মূলধনী কোম্পানীর মূলধন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Accounting 2nd Paper · Chapter 4: যৌথ মূলধনী কোম্পানীর মূলধন · MCQ