উদ্দীপক
আছিয়া, সোনিয়া ও সামিয়া একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৩: ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ৮০,০০০ টাকা; ৬০,০০০ টাকা ও ৫০,০০০ টাকা। চুক্তি অনুযায়ী অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে। ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণের জন্য সোনিয়া মাসিক ১,৫০০ টাকা করে বেতন পাবেন। উক্ত বছরের মাঝামাঝি সময়ে সামিয়া ১০,০০০ টাকা ব্যবসায়ে ঋণ প্রদান করেন। ব্যক্তিগত প্রয়োজনে আছিয়া প্রতি মাসের প্রথমে ৬০০ টাকা, সোনিয়া প্রতি মাসের মাঝামাঝি ৫০০ টাকা এবং সামিয়া প্রতি মাসের শেষে ৪০০ টাকা করে নগদ উত্তোলন করেন। আছিয়া নগদ উত্তোলন ছাড়াও ২,৫০০ টাকার পণ্য উত্তোলন করেন যা হিসাবভুক্ত হয়নি। উপর্যুক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কিন্তু সোনিয়ার বেতন ডেলিট করার পর ২০২২ সালের ৩১শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফ্য ৬৫,১৫০ টাকায় উপনীত হয়।