উদ্দীপক
মিনা, রুনা ও কনা একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ-লোকসান যথাক্রমে ৫: ৩: ২ অনুপাতে বণ্টন করে নেয়। ২০২২ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধনের উদ্বৃত্ত ছিল, মিনা ২,০০,০০০ টাকা; রুনা ১,৫০,০০০ টাকা ও কনা ১,০০,০০০ টাকা এবং ঐ একই তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল:
মিনা ২০,০০০ টাকা (ক্রেডিট)
রুনা ১৫,০০০ টাকা (ডেবিট)
কনা ১০,০০০ টাকা (ক্রেডিট)
রুনা ২০২২ সালের ১ এপ্রিল তারিখে ১,০০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে। চুক্তি অনুযায়ী মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে এবং কনা মাসিক ৩,০০০ টাকা বেতন পাবে যার অর্ধেক নগদে তুলে নেয়। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় মিনা, রুনা ও কনা সারাবছরে যথাক্রমে ১০,০০০ টাকা; ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা করে নগদ উত্তোলন করে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর তারিখে উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে সমাপ্ত বছরের জন্য ব্যবসায়ের নিট মুনাফার পরিমাণ ১,২০,০০০ টাকা।