উদ্দীপক
ক, খ ও গ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ৩ : ২ : ১ অনুপাতে কারবারের লাভক্ষতি বণ্টন করে নেয়। বছর শেষে অংশীদারগণের উত্তোলন, লভ্যাংশ এবং খ এর বেতন সমন্বয় করার পর তাদের মূলধন হিসাবের উদ্বৃত্ত ছিল যথাক্রমে ৪৫,০০০ টাকা, ৩৬,০০০ টাকা এবং ২৮,০০০ টাকা। তবে তারা এ মর্মে স্বীকৃত হয় যে, তাদের কারবারের মোট মূলধন হবে ১,২০,০০০ টাকা এবং এ মূলধন হবে তাদের লাভলোকসান অনুপাতে। মূলধন এবং উত্তোলনের উপর ৫% সুদ ধার্য করার বিধান থাকলেও তা গত বছর সমন্বয় করা হয়নি। তাদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫,০০০ টাকা। 'খ' মাসিক ১,০০০ টাকা বেতন পাওয়ার অধিকারী। 'খ' এর বেতন সমন্বয়ের পরে তাদের কারবারের মুনাফা ছিল ৫৪,০০০ টাকা।