উদ্দীপক
সাকিব, তামিম ও সৌম্য একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩ : ২: ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল সাকিব ৫০,০০০ টাকা, তামিম ৩০,০০০ টাকা এবং সৌম্য ২০,০০০ টাকা। সাকিব প্রতি মাসে ৯০০ টাকা বেতন গ্রহণ করে। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ ধার্য করার সিদ্ধান্ত হয়। তামিম ১ জুলাই তারিখে ৭,০০০ টাকা এবং সৌম্য ১ অক্টোবর তারিখে ৪,০০০ টাকা ব্যবসায় থেকে নগদ উত্তোলন করেছেন। এছাড়া সাকিব ব্যবসায় থেকে ৩,০০০ টাকা মূল্যের পণ্য উত্তোলন করেছেন। সাকিবের বেতন ডেবিট করার পর অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের লাভ ১৬,৭৬৫ টাকায় উপনীত হয়।