উদ্দীপক
সৃজনী স্মৃতি সংঘ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য নিম্নোক্ত প্রাপ্তি ও প্রদান হিসাব প্রস্তুত কর-
অন্যান্য তথ্যাবলি: (১) ১ জানুয়ারি, ২০১৭ তারিখে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল- দালানকোঠা ১,০০,০০০ টাকা, আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ১০% বিনিয়োগ ৪০,০০০ টাকা; (২) বেতনের ১,০০০ টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে, কিন্তু চলতি বছরের বেতন ২,০০০ টাকা এখনও অপরিশোধিত আছে; (৩) ছাপা ও মনিহারি খরচ ৫০০ টাকা বকেয়া আছে, কিন্তু সাধারণ খরচাবলি ৮০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে; (৪) চলতি বছরের চাঁদা এখনও ৪,০০০ টাকা আদায় হয়নি; (৫) দালানকোঠার ওপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য কর।