উদ্দীপকে সুরমা লিমিটেড বিনিয়োগকারীদের কথা বিবেচনা করার কারণ কী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সুরমা লিমিটেড শেয়ারের মূল্য স্থিতিশীল রেখে বিনিয়োগকারীদের প্রত্যাশা মিটাতে তাদের স্বার্থের কথা বিবেচনা করে।একজন বিনিয়োগকারী তার বিনিয়োগকৃত অর্থ থেকে সর্বোচ্চ পরিমাণ আয় প্রত্যাশা করে। উক্ত প্রত্যাশা পূরণের জন্য প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের কথা বিবেচনা করে। বিনিয়োগকারীদের কথা চিন্তা করে প্রতিষ্ঠান শেয়ারের বর্তমান বাজারমূল্য বৃদ্ধি করে। যেহেতু শেয়ারের মূল্য দ্বারা বিনিয়োগকারীদের সম্পদের পরিমাণ হিসাব করা হয়। সেহেতু শেয়ারের মূল্য বৃদ্ধি পেলে ফার্মের বিনিয়োগকারীদের সম্পদও বৃদ্ধি পায়।উদ্দীপকে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে সুরমা লিমিটেড কোম্পানি ১৫% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে সুনামের পাশাপাশি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়ে। ফলে মুনাফা কম হলেও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভবিষ্যতে উপকৃত হবে। সেই সাথে এর মাধ্যমে বিনিয়োগকারীর স্বার্থও রক্ষা করা হবে।উদ্দীপকে সুরমা লিমিটেড কোম্পানি ১৫% লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্তের ফলে সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জিত হবে। কারণ বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কাজ পরিচালনা করে মুনাফা অর্জন করে। প্রতিষ্ঠান যদি বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে লভ্যাংশ না দেয় তাহলে শেয়ারহোল্ডাররা প্রতিষ্ঠানের প্রতি অসন্তুষ্ট হয়ে শেয়ার বিক্রি করে দেবে। এতে শেয়ারের বাজারমূল্য কমবে, যা প্রতিষ্ঠানের সার্বিক কাজকে প্রভাবিত করবে। তাই বলা যায়, সুরমা লিমিটেড বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয় (লভ্যাংশ) মিটাতে তাদের স্বার্থ বিবেচনা করে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুরমা লিমিটেড বিনিয়োগকারীদের কথা বিবেচনা করার কারণ কী? বি…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর