উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে?
উত্তর: উদ্দীপকে পদ্মা কোম্পানি ব্যবসায় অর্থায়ন করেছে।ব্যবসায় অর্থায়ন হলো ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন, তহবিল সংগ্রহ, বিনিয়োগ ও তহবিল বণ্টন সংক্রান্ত কাজের সমষ্টি। অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন হলো ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে তহবিল সংগ্রহ ও লাভজনক খাতে বিনিয়োগের ক্ষেত্রে ব্যবসায় অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পদ সর্বাধিকরণই ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য।উদ্দীপকে পদ্মা কোম্পানি একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ব্যবসায় পরিচালনার জন্য প্রতিষ্ঠানটি জামানতের ভিত্তিতে ঋণ নেয়। এরূপ ঋণ ব্যবসায় প্রতিষ্ঠানের অর্থসংস্থানের উৎস হিসেবে বিবেচিত হয়। প্রতিষ্ঠানটি অর্থের প্রাপ্যতা অনুসারে ব্যয় নির্ধারণ করে। অর্থাৎ পণ্য বিক্রি করে কী পরিমাণ আয় পাওয়া যাবে তার সাথে ব্যয় সমন্বয় করা হয়। প্রতিষ্ঠানটির এই কাজ ব্যবসায় অর্থায়নের বৈশিষ্ট্য বহন করে। তাই বলা যায়, উদ্দীপকে পদ্মা কোম্পানির অর্থসংস্থান প্রক্রিয়াটি হলো ব্যবসায় অর্থায়ন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পদ্মা কোম্পানি কোন ধরনের অর্থসংস্থান করে থাকে?
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর