জনাব আকাশের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে জনাব আকাশের বেশি অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে. তারল্য সমস্যা সৃষ্টি করবে। পর্যাপ্ত পরিমাণ তারল্যের অভাবে অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হয়। অর্থাৎ দৈনন্দিন ব্যয় নির্বাহে আর্থিক সংকট দেখা দিবে। তাই ব্যবসায়ের • চলতি ব্যয় নির্বাহের জন্য কাম্য পরিমাণ নগদ অর্থ বা তারল্য রেখে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা উচিত। উদ্দীপকে জনাব আকাশ বেশি মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ করেন। অধিক বিনিয়োগের কারণে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু নগদ অর্থ হাতে কম রাখার কারণে তিনি চলতি খরচ মিটাতে পারবেন না। ফলে তার ব্যবসায়ে তারল্য সংকট দেখা দিবে এবং অসচ্ছলতা ঝুঁকি সৃষ্টি হবে। উদ্দীপকে জনাব আকাশের ব্যবসায়ের দৈনন্দিন কার্য পরিচালনার মতো নগদ অর্থ বা তারল্য সংরক্ষণ করে অবশিষ্ট অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা প্রয়োজন। এতে তার তারল্য সংকট 'হবে না। যার ফলে অসচ্ছলতার ঝুঁকিও সৃষ্টি হবে না। কারণ বেশি মুনাফার আশায় সর্বদা নগদ অর্থ হাতে কম রেখে বেশি বিনিয়োগ তার ব্যবসায়ে মুনাফা বৃদ্ধি করলেও তা প্রতিষ্ঠানকে অসচ্ছলতা ঝুঁকি হতে রক্ষা করতে পারবে না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আকাশের অধিক অর্থ বিনিয়োগ তার ব্যবসায়ে কী প্রভাব ফেলতে পারে? …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর