আহাদ ব্যবসায়ে কেন ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আহাদ ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হলো একটি খাতে অর্থ বিনিয়োগ করা অর্থাৎ পোর্টফোলিও নীতি গ্রহণ না করা। মূলধন একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করা হলে তাকে পোর্টফোলিও বিনিয়োগ বলে। এক্ষেত্রে একটি খাতের ক্ষতি হলে অন্য খাতের লাভ দ্বারা সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। উদ্দীপকের আহাদ তার জমানো টাকা দিয়ে প্রতিমণ ১,০০০ টাকা দরে ১,০০০ মণ ধান ক্রয় করে মজুদ করেন। পরবর্তীতে ধানের দাম কমে যাওয়ায় আহাদ ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়। কারণ তার অন্যকোনো ব্যবসায় ছিল না। যার ফলে ধানের ব্যবসার ক্ষতি পুষিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। তিনি যদি জমানো টাকা শুধু ধানের ব্যবসায়ে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করতেন তবে ক্ষতি সমন্বয় করা সম্ভব হতো। সুতরাং বলা যায়, একটি খাতে বিনিয়োগ করায় এবং পোর্টফোলিও নীতি অনুসরণ না করায় আহাদ ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
আহাদ ব্যবসায়ে কেন ক্ষতিগ্রস্ত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর