আবীদের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: আবীদের ব্যবসায়ে সফলতার অন্যতম কারণ হলো পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতির অনুসরণ করা। যে নীতির আলোকে মূলধন একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বা ব্যবসায়ে বিনিয়োগ করা হয় তাকে পোর্টফোলিও নীতি বলে। এর ফলে ব্যবসায়ের ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়। উদ্দীপকের আবীদ তার জমানো পুঁজি দিয়ে প্রতিমণ ১,৫০০ টাকা দরে ৫০০ মণ সরিষা এবং প্রতিমণ ১,০০০ টাকা দরে ৫০০ মণ ধান ক্রয় করে মজুদ করলেন। পরবর্তীতে ধানের দাম কমে যাওয়ায় ক্ষতি হলেও সরিষার দাম বেড়ে যাওয়ায় আবীদ ব্যবসায়ে লাভ করতে সক্ষম হন। আবীদ একাধিক খাতে তার জমাকৃত অর্থ বিনিয়োগ করায় বলা যায় তিনি পোর্টফোলিও নীতি অনুযায়ী ব্যবসায়ে বিনিয়োগ করেছেন। উদ্দীপকে আবীদ তার ধানের ব্যবসায়ে ক্ষতি সরিষার ব্যবসায়ের লাভদ্বারা পুষিয়ে নিতে পেরেছেন। কারণ তিনি ধান ও সরিষা উভয় খাতে অর্থ বিনিয়োগ করেছেন। এ ধরনের বিনিয়োগে একটি ব্যবসায়ের ক্ষতি হলে সে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হয়। তাই কোনো বিনিয়োগকারীকে মূলধন হারিয়ে নিঃস্ব হতে হয় না। সুতরাং বলা যায়, আবীদের ব্যবসায়ে সফলতার কারণ হলো একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করা অর্থাৎ পোর্টফোলিও নীতির সঠিক বাস্তবায়ন করা ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
আবীদের ব্যবসায়ে সফলতার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর