বাজারে সুদের হার হ্রাস পেলে কোম্পানির বন্ডের বিক্রয়মূল্যের ওপর কী ধরনের প্রভাব পড়বে? তোমার মতামত দাও ।
উত্তর: বাজার সুদের হার হ্রাস পেলে XYZ কোম্পানির বন্ডের বিক্রয়মূল্য বৃদ্ধি পাবে। বন্ড হল একটি দীর্ঘমেয়াদি ঋণের দলিল। বন্ডে বিনিয়োগকারীরা নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে। যখন বাজার সুদের হার অপেক্ষা বন্ডের কুপন সুদের হার বেশি হয়, তখন বিনিয়োগকারীরা অধিক পরিমাণ বন্ড কিনতে আগ্রহী হন। ফলে বন্ডের চাহিদা বৃদ্ধি পেলে বন্ডের বিক্রয়মূল্য ও বৃদ্ধি পায় । উদ্দীপকে XYZ কোম্পানি মূলধনের প্রয়োজনে বাজারে বন্ড বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন। বাজার সুদের হার হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা ও বন্ড কেনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। যার ফলে কোম্পানির বন্ডের চাহিদা এবং বাজারমূল্য বৃদ্ধি পায়। বন্ডের চাহিদা বৃদ্ধির কারণ হলো XYZ কোম্পানির বন্ডের হার ১২% যা অপরিবর্তিত এবং বাজার সুদের হার হতে বেশি। যখন বন্ডের কুপন সুদের হার বাজার সুদের তুলনায় বেশি হয় তখন বিনিয়োগকারীরা বন্ডে বিনিয়োগ করতে অধিক আগ্রহী হবে। কারণ এর ফলে বিনিয়োগকারীদের আয়ের পরিমাণ বৃদ্ধি পাবে। উদ্দীপকে XYZ কোম্পানির বন্ডের কুপন সুদের হার বাজার সুদের তুলনায় বেশি হওয়ায় বিনিয়োগকারীরা XYZ কোম্পানির বন্ডে বিনিয়োগ করবে এবং বেশি মূল্য দিয়ে বন্ড ক্রয় করবে। এজন্য বন্ডের মূল্য বৃদ্ধি পাবে। অর্থাৎ বাজার সুদের হার হ্রাস পাওয়ায় প্রয়োজনীয় আয়ের হার (Kd) হ্রাস পাবে এবং বন্ডের মূল্য (VB) বৃদ্ধি পাবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বাজারে সুদের হার হ্রাস পেলে কোম্পানির বন্ডের বিক্রয়মূল্যের ওপর কী …
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর