জনাব ফরিদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
উত্তর: জনাব ফরিদ অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেন। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকে জনাব ফরিদ একই সাথে কাপড় এবং জুতার ব্যবসা করেন। তিনি মনে করেন একটি ব্যবসায়ে ক্ষতি হলে, অন্য ব্যবসা দিয়ে যেন তা পুষিয়ে নেওয়া যায়। যদি জনাব ফরিদ কাপড়ের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হলে, তিনি উক্ত ক্ষতি জুতার ব্যবসায়ে লাভ হলে তা দিয়ে পুষিয়ে নিতে পারবেন। আবার যদি জুতার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হয়, তাহলে কাপড়ের ব্যবসায়ের লাভ দিয়ে পুষিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে তিনি লাভের সম্মুখীন কম হলেও ক্ষতির সম্মুখীন হচ্ছেন না।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব ফরিদ অর্থায়নের কোন নীতি অনুসরণ করেছেন? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর