উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী কোম্পানি লি.-এর কার্যক্রম অর্থায়নের কোন ধারণার সাথে সম্পৃক্ত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী কোম্পানি লিমিটেডের কার্যক্রম অর্থায়নের তহবিল ব্যবহার সংক্রান্ত ধারণার সাথে সম্পৃক্ত। একটি প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করার পর তার কার্যকর ব্যবহার অত্যন্ত জরুরী। তহবিল ব্যবহার/বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় তহবিল সংগ্রহ করার পর। তহবিল বিনিয়োগে একটি প্রতিষ্ঠান বিভিন্ন প্রকল্প গ্রহণ করতে পারে। প্রতিষ্ঠানটি তার ভবিষ্যৎ আন্তঃপ্রবাহ ও বর্তমান বহিঃপ্রবাহের মধ্যে তুলনা করে কোন প্রকল্পে বিনিয়োগ করবে তা নির্ধারণ করে। একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে এর তহবিল সংগ্রহের উপায় ও প্রতিষ্ঠানটির বিনিয়োগের প্রকল্পের উপর। উদ্দীপকের কর্ণফুলী কোম্পানি লিমিটেড 10 কোটি টাকা দিয়ে একটি পানি পরিশোধনকারী যন্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এই মেশিনের আনুমানিক আয়ুষ্কাল ধরেছে ২০ বছর। আগামী ২০ বছর কোম্পানিটি এই যন্ত্র ব্যবহার করতে পারবে। প্রতি বছর যন্ত্রটির অবিচয় দাঁড়াবে ৫০০০০০০ টাকা। এক্ষেত্রে যন্ত্রটি ২০ বছর ব্যবহার করার পরে কোন ভগ্নাবশেষ মূল্য ধরা হয়নি। এছাড়াও প্রতিষ্ঠানটি সরকারকে যথারীতি কর প্রদান করে অন্যদের তীরে বনায়ন প্রকল্প হাতে নেয়। সরকারকে যথারীতি কর প্রদান করে কোম্পানিটি তার সরকারের প্রতি দায়বদ্ধতা পালন করে এবং বনায়ন প্রকল্প গ্রহণ করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা করার উদ্যোগ গ্রহণ করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি পরিবেশকে রক্ষা করার জন্য তহবিল ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। কর্ণফুলী কোম্পানি লিমিটেড বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করে সরকার ও সমাজের জন্য কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছে, যা সমাজকে পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কর্ণফুলী কোম্পানি লি.-এর কার্যক্রম অর্থায়নের কোন…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর