উদ্দীপকে উল্লিখিত জনাব পারভেজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব পারভেজ অর্থায়নের তারল্যনীতি অনুসরণ না করার কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে। তারল্যনীতি বলতে প্রতিষ্ঠানে কতটুকু অর্থ রাখা হবে এবং কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে সেই ধরনের সকল কার্যাবলী কে বোঝায়। তারল্যনীতির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সংগ্রহকৃত অর্থের কতটুকু বিনিয়োগ করবে তা নির্ধারণ করে। এনীতি ব্যবসায়ের পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তরল অর্থের সংকট হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় না। উদ্দীপকের জনাব পারভেজ বেশি লাভের আশায় মূলধনের পুরোটাই তার ব্যবসায় বিনিয়োগ করেন। ফলে কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারছেন না এবং কাঁচামাল ক্রয় করতে হয়ে ব্যর্থ হয়ে ক্ষতির সম্মুখীন হয়। তিনিতারল্য নীতি অনুসরণ না করে মূলধনের পুরোটাই ব্যবহার করে ফেলেন, যা তার ব্যবসাকে পরিচালনায় বাধাগ্রস্ত করে। যদি তিনি তারল্যনীতি অনুসরণ করে নগদ অর্থ হাতে রেখে বিনিয়োগ করতেন, তাহলে ব্যবসায় পরিচালনা করতে বাঁধাগ্রস্ত হতেন না। জনাব পারভেজকে নগদ অর্থ হাতে রেখে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। জনাব পারভেজকে সফলভাবে ব্যবসা পরিচালনা করতে হলে আর্থিক নীতির পাশাপাশি তারল্যনীতি ও অনুসরণ করতে হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব পারভেজ অর্থায়নের কোন নীতি অনুসরণ না করার কা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর