জনাব আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আরমান এর মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি অর্থায়নের বিনিয়োগ কার্যাবলীর অন্তর্ভুক্ত। তহবিল ব্যবহার সংক্রান্ত কার্যাবলী কে অর্থায়নে বিনিয়োগ কার্যাবলী বলে। অর্থায়নে তহবিল বিনিয়োগ বলতে কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ করা হবে তা নির্ধারণ করা বোঝায়। একটি প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন প্রকল্প থাকতে পারে। কিন্তু কোন প্রকল্পে বিনিয়োগ করলে তা লাভজনক হবে এবং কোন প্রকল্পে বিনিয়োগ করলে ক্ষতির সম্মুখীন হতে হয় তা নিয়ে বিনিয়োগ কার্যাবলী গঠিত। উদ্দীপকের জনাব আরমান তার ব্যবসায়ী সম্প্রসারণের জন্য ২০ লক্ষ টাকা দিয়ে একটি নতুন মেশিন ক্রয় করেন, যা তহবিল ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তের অন্তর্ভুক্ত। জনাব আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত। তিনি উক্ত মেশিন থেকে দীর্ঘদিন সুবিধা গ্রহণ করতে পারবেন। জনাব আরমান এর ব্যবসায়ের আয়তন বৃদ্ধিতে নতুন মেশিনটি কার্যকরী ভূমিকা রাখবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব আরমানের মেশিন ক্রয়ের সিদ্ধান্তটি অর্থায়নের কোন কার্যাবলির অন…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর