জনাব সমীর তার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর
উত্তর: জনাব সমীর তার ব্যবসায়ের ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হচ্ছে তিনি পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করেননি। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে পোর্টফলিও নীতি বলা হয়। বিনিয়োগযোগ্য সকল অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করা হলে ঝুঁকি বেড়ে যায়। কারণ ঐ প্রকল্পের ক্ষতি হলে পুরো বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়। কিন্তু একাধিক প্রকল্পে বিনিয়োগ করা হলে এক প্রকল্পে ক্ষতি হলে অন্যটিতে লাভ হয়। ফলে, ঝুঁকি হ্রাস পায়। উদ্দীপকের জনার সমীর একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি শুধু গার্মেন্টস পণ্যের ব্যবসা করেন, এর পাশাপাশি অন্য কোন ব্যবসা করেন না। অর্থাৎ তিনি বহুমুখী পণ্যের ব্যবসা করেন না। এতে তিনি ক্ষতির সম্মুখীন হলে অন্য কোন ব্যবসায়ের লাভ দিয়ে পুষিয়ে নেওয়ার সুযোগ নেই। এজন্য তিনি কোভিড ১৯ এর কারণে গার্মেন্টস সেক্টরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হন। যদি তিনি বহুমুখী পণ্যের ব্যবসা করতেন তাহলে উক্ত ক্ষতির পরিমাণ পুষিয়ে নিতে পারতেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জনাব সমীর তার ব্যবসায়ে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ কী? ব্যাখ্যা কর
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর