উদ্দীপকের আলোক জনাব শাহিনের মোটরসাইকেল ক্রয়ের কোন শর্তটি গ্রহণ করা যুক্তিযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: ঘউদ্দীপকের আলোকে জনাব শাহিনের মোটরসাইকেল ক্রয়ে কোন শর্তটি গ্রহণ করা যুক্তিযুক্ত তা নির্ধারণের জন্য ২য় শর্তের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। ২য় শর্তের ভবিষ্যৎ মূল্য নির্ণয়: দেওয়া আছে, বার্ষিক বৃত্তি, A = ৩৭,০০০ টাকা মেয়াদ, n = ৫ বছর সুদের হার, i = ১২% বা, ০.১২ আমরা জানি, অগ্রিম বার্ষিক বৃত্তির ভবিষ্যৎ মূল্য, [গণিত] = ৩৭,০০০ x ৬.৩৫২৮৪৭ × ১.১২ = ২,৬৩,২৬২ টাকা অতএব, ১ম শর্ত অনুযায়ী জনাব শাহিনকে মোটর সাইকেল কেনার জন্য ২,৪৫,০০৯ টাকা এবং ২য় শর্ত অনুসারে ২,৬৩,২৬২ টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ ১ম শর্ত অনুসারে জনাব শাহিনকে (২,৬৩,২৬২-২,৪৫,০০৯) = ১৮,২৫৩ টাকা কম পরিশোধ করতে হবে। তাই উদ্দীপকের আলোকে জনাব শাহিনের মোটর সাইকেল কেনার ক্ষেত্রে ১ম শর্ত গ্রহণ করা যুক্তিযুক্ত হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোক জনাব শাহিনের মোটরসাইকেল ক্রয়ের কোন শর্তটি গ্রহণ করা…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর