অর্থায়নের কোন নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে তুমি মনে কর? উত্তরের সপক্ষে যুক্তি দাও ।
উত্তর: অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন। পোর্টফোলিও বৈচিত্রায়নের নীতি বলতে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়াকে বোঝায়। সম্পূর্ণ অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ করলে ব্যবসায়ে কোনো কারণে ক্ষতির সম্মুখীন হলে তা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকে না। কিন্তু সম্পূর্ণ অর্থ একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে একটি প্রকল্পের ক্ষতি হলে অন্য প্রকল্পের লাভ দিয়ে তা পুষিয়ে নেওয়া যায়।উদ্দীপকে মিঃ আরেফিন ভোগ্য পণ্যের আমদানিকারক। তিনি বিদেশ থেকে সম্প্রতি ৫০০ টন পেঁয়াজ আমদানি করে দেশীয় বাজারে বিক্রয় করে প্রচুর মুনাফা করেন।পেঁয়াজের বাজার দর ঊর্ধ্বমুখী থাকায় তিনি আরও১০০০ টন পেঁয়াজ আমদানি করেন। কিন্তু সরকারের খোলা বাজারে পেঁয়াজ বিক্রয়ের কারণে পেঁয়াজের দাম নিম্নগামী হয় এবং এতে জনাব আরেফিন ব্যাপক ক্ষতির মুখে পড়ে।জনাব আরেফিন যদি পেঁয়াজ আমদানির পাশাপাশি অন্য কোন পণ্য আমদানি করতেন,পেঁয়াজের ক্ষতি অন্য পণ্যের লাভ দিয়ে পুষিয়ে নিতে পারতেন।অর্থাৎ তিনি শুধু একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে বড় পরিসরে ক্ষতির সম্মুখীন হতেন না। সুতরাং বলা যায়, অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতিতে কাটিয়ে উঠতে পারবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
অর্থায়নের কোন নীতি অনুসরণের মাধ্যমে জনাব আরেফিন বর্তমান পরিস্থিতি …
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর