সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ উত্তম হবে বলে তুমি মনে কর? যুক্তিসহ মতামত দাও।
উত্তর: সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় ফাহিম লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ উত্তম হবে বলে আমি মনে করি। সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মালিকদের শেয়ারের বাজার মূল্য সর্বাধিকরণকে বুঝায়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ। শেয়ার মালিকদের সম্পদ পরিমাপ করা হয় তাদের শেয়ারের মূল্য দ্বারা। তাই সম্পদ সর্বাধিকরণ বলতে শেয়ার মালিকদের শেয়ারের মূল্য সর্বাধিকরণকে বুঝায়।সম্পদ সর্বাধিকরণের লক্ষ্যের সাথে মুনাফা অর্জন ছাড়া ও অন্যান্য বিষয় যেমন কারবারের ঝুঁকি হ্রাসকরণ, লভ্যাংশ নীতি ইত্যাদি অন্তর্ভুক্ত। উদ্দীপকে ফাহিম লিমিটেড কোম্পানির শেয়ার প্রতি আয় ৮০ টাকা। বিগত তিন বছরের পর্যালোচনায় দেখা যায়, তাদের শেয়ারের বাজার দর ১০% হারে বেড়েছে।অর্থাৎ ফাহিম লিমিটেড কোম্পানি সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জন করেছে।অন্যদিকে রাফি লিমিটেড কোম্পানির শেয়ারের বাজার দর ২ হাজার টাকা থেকে আর পারেনি। অর্থাৎরাফি লিমিটেড কোম্পানি সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়।সুতরাং বলা যায় সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় ফাহিম লিমিটেড কোম্পানিতে বিনিয়োগ করা উত্তম হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
সম্পদ সর্বাধিকরণের লক্ষ্য বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ উত্তম হ…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর