বর্ধনকুঠি লি.-এর অর্থ সংকটের কারণ অর্থায়নের কোন নীতির লঙ্ঘন?
উত্তর: জন বর্ধনকুঠি লি.-এর অর্থ সংকটের কারণ অর্থায়নের তারল্য ও মুনাফা নীতির লঙ্ঘন।তারল্য ও মুনাফার মধ্যে নেতিবাচক সম্পর্ক বিদ্যমান। কোনো প্রতিষ্ঠানের দৈনন্দিন খরচ নির্বাহের জন্য তারল্য সংরক্ষণ করতে হয়। এতে প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ কমে যায়। তারল্য বাড়লে মুনাফা কমবে। বিপরীতভাবে তারল্য কমলে মুনাফা বাড়বে। সাথে ঝুঁকিও বাড়বে।উদ্দীপকে বর্ধনকুঠি লি.-এর ব্যবস্থাপক অধিক মুনাফার আশায় তার প্রতিষ্ঠানের সমুদয় অর্থ একটি নতুন প্রকল্পে বিনিয়োগ করলেন। কিছুদিন পর বর্ধনকুঠি লি.-এর দৈনন্দিন খরচ মেটাতে ব্যর্থ হলো। অর্থাৎ, বর্ধনকুঠি লি.-এর ব্যবস্থাপক যথাযথ তারল্য সংরক্ষণ করেননি। ফলে প্রতিষ্ঠানটি তারল্য সংকটে পড়ে। আর এ তারল্য সংকট থেকেই দৈনন্দিন খরচ মেটাতে ব্যর্থ হয়। উদ্দীপকের সমস্যাটির সাথে তারল্য ও মুনাফা নীতি লঙ্ঘনের ফলে সৃষ্ট সমস্যা মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের 'বর্ধনকুঠি লি.' অর্থায়নের তারল্য ও মুনাফা নীতি লঙ্ঘনের কারণে অর্থ সংকটে পড়ে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বর্ধনকুঠি লি.-এর অর্থ সংকটের কারণ অর্থায়নের কোন নীতির লঙ্ঘন?
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর