উদ্দীপকে চৈতি লিমিটেড কাঁচামাল ক্রয় করতে গিয়ে যে সমস্যায় পড়েছে অর্থায়নের নীতিমালার আলোকে সেটির কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে চৈতি লিমিটেড কাঁচামাল ক্রয় করতে গিয়ে যে সমস্যায় পড়েছে, সেটির কারণ হলো সঠিকভাবে তারল্য নীতি অনুসরণ না করা। তারল্যনীতি বলতে প্রতিষ্ঠানে কতটুকু অর্থ রাখা হবে এবং কতটুকু অর্থ বিনিয়োগ করা হবে সেই ধরনের সকল কার্যাবলী কে বোঝায়। তারল্যনীতির মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সংগ্রহকৃত অর্থের কতটুকু বিনিয়োগ করবে তা নির্ধারণ করে। এ নীতি ব্যবসায়ের পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা তরল অর্থের সংকট হলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় না। উদ্দীপকে চৈতি লিমিটেড কোম্পানি ২০১৯-২০ অর্থবছরে ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করল। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, সমুদয় মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে শেয়ার অনুপাতে বন্টন করল। কিন্তু ২০২০-২১ অর্থবছরে কাঁচামাল কিনতে গিয়ে কোম্পানি দেখলো পর্যাপ্ত নগদ অর্থ নেই।অর্থাৎ কোম্পানিটি মুনাফার পর্যাপ্ত অংশ নগদ হিসেবে হাতে না রেখে সমুদয় মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করেন ।এতে কোম্পানিটির ব্যবসায়ীদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হন। ব্যবসায়ে সঠিকভাবে তারলনীতি অনুসরণ না করলে, একটি কোম্পানি তার দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হয়। যেমনঃ কাঁচামাল ক্রয়,কর্মচারীদের বেতন প্রদা্ন, পাওনাদারদের পাওনা পরিশোধ ইত্যাদি।সুতরাং বলা যায়, উদ্দীপকে চৈতি লিমিটেড সঠিকভাবে তারল্য নীতি অনুসরণ না করার কারণে কাঁচামাল ক্রয় করতে গিয়ে সমস্যায় পড়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে চৈতি লিমিটেড কাঁচামাল ক্রয় করতে গিয়ে যে সমস্যায় পড়েছে …
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর