বায়েজিদ লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় ক্ষতির সম্মুখীন হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বায়েজিদ লিমিটেড অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ না করায় ক্ষতির সম্মুখীন হয়। এ নীতি অনুযায়ী বিনিয়োগকারী বা ব্যবসায়ীর অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করাকে বোঝায়। এর মাধ্যমে ব্যবসায়ের বা বিনিয়োগের মোট ঝুঁকি কমে। উদ্দীপকে উল্লেখ্য, বায়েজিদ গার্মেন্টস লিমিটেড ২০২০ সালে বিশ লক্ষ টাকা বিনিয়োগ করে। উক্ত বিনিয়োগ থেকে কোম্পানি দুই লক্ষ টাকা মুনাফা করে। পরবর্তীতে অধিক মুনাফা অর্জনের আশায় কোম্পানি মুনাফার সবটুকু 'বেক্সি ফার্মার শেয়ারে বিনিয়োগ করে। এতে কোম্পানিটি ক্ষতির সম্মুখীন হয়। বায়েজিদ গার্মেন্টস লিমিটেড কেবল একটি প্রকল্পে সমুদয় অর্থ বিনিয়োগ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ, কোম্পানিটি বিনিয়োগের ক্ষেত্রে পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি। অনুসরণ করেনি। উক্ত নীতিটি অনুসরণ করলে কোম্পানিটি তাদের মোট মূলধনকে একাধিক প্রকল্পে বিনিয়োগ করত। এতে সব প্রকল্পের বিনিয়োগ একসাথে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যেত। ফলে একটি প্রকল্পের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হলেও অন্য প্রকল্পের মুনাফা দিয়ে তা সমন্বয় করা সম্ভব হতো। এক্ষেত্রে মোট বিনিয়োগ ঝুঁকি হ্রাস করা যেত। সুতরাং বলা যায়, অর্থায়নের পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণ না করায় বায়েজিদ লিমিটেড ক্ষতির সম্মুখীন হয়েছে ।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বায়েজিদ লিমিটেড অর্থায়নের কোন নীতি অনুসরণ না করায় ক্ষতির সম্মুখী…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর