বাজার ঝুঁকিকে পরিহার করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বাজার ঝুঁকি নিয়ন্ত্রণ করা যায় না বিধায় বাজার ঝুঁকিকে পরিহার করা যায় না। অর্থনৈতিক অবস্থার পরিবর্তন, সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা, শেয়ারবাজার ধস ইত্যাদি কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। এ সকল কারণ কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে থাকে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য উক্ত বিষয়সমূহের দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হয় যা পোর্টফোলিও গঠন করেও পরিহার করা যায় না। এজন্য বাজার ঝুঁকিকে অপরিহারযোগ্য ঝুঁকিও বলা হয়।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
বাজার ঝুঁকিকে পরিহার করা যায় না কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর