উদ্দীপকে জনাব মামুনের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে কর? গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও ।
উত্তর: জনতা ব্যাংকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয় : এখানে, বর্তমান মূল্য (PV) = ১,০০,০০০ টাকা মেয়াদকাল (n) = ৫ বছর সুদের হার (i) = ১০% বা, ০.১০ আমরা জানি, ভবিষ্যৎ মূল্য (FV) = PV(1 + i)n = ১,০০,০০০ (১ + ০.১০)৫ = ১,০০,০০০ (১,১০)৫ = ১,০০,০০০ × ১.৬১০৫১ = ১,৬১,০৫১ টাকা জমি ক্রয়ের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য, FV = (জমির বর্তমান মূল্য + দাম বৃদ্ধির পরিমাণ) = (১,০০,০০০ + ৬০,০০০) = ১,৬০,০০০ টাকা লক্ষণীয় যে, জনতা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য ১,৬১,০৫১ টাকা, যা জমির ক্রয়ের ভবিষ্যৎ মূল্য ১,৬০,০০০ টাকা হতে বেশি। এমতাবস্থায় জনাব মামুনের জনতা ব্যাংকে বিনিয়োগ করা উচিত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব মামুনের কোন ক্ষেত্রে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি ম…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর